৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি সালেহ,সম্পাদক ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি সালেহ,সম্পাদক ছুটি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পুরনো সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইঙ্ক (বাই)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আগামী ২০২১-২০২২ সালের পরিচালনা পর্ষদের সালেহ আহমেদ সভাপতি এবং দিলশাদ চৌধুরী ছুটি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হয়। বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর ভুইয়া ও কোষাধ্যক্ষ মোহাম্মদ এ রহমান। পরিচালকরা হলেন- আরফিন ফ্যান্সী, আরিফ আহমেদ, বিপ্লব কুমার দত্ত, মোহাম্মদ মাহবুবুর রহমান, মেরিনা রহমান, নাইমা হক, রেহানা কুদ্দুস, সোহেল সালমান, তাহসিন এন রাকিব ও তাহমিদ শাহরিয়াদ। তিন সদস্যের নির্বাচন কমিশন- জিয়াউদ্দিন চৌধুরী (প্রধান নির্বাচন কমিশনার), ড. বশির আহমেদ এবং সফি দেলোয়ার কাজল রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আগামী ১৯ ডিসেম্বর নতুন কমিটির অভিষেকের পর নতুন বছরের ১ জানুয়ারি নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হবে বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি