৫ জুলাই ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আমেরিকা সপ্তাহ কর্মসূচিতে এ মন্তব্য করেন।

শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক অনুষ্ঠান ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। 

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু তাদের নিজেদের নয়। দেশটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা চাই, আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি