বাংলাদেশের ৭ রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রশাসনের চলমান পরিবর্তনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিদেশে অবস্থিত মিশনগুলোর বর্তমান দায়িত্ব ছেড়ে দেশে ফিরতে বলা হয়েছে। ‘আপনাকে ঢাকায় বদলি করা হয়েছে' উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক বদলির আদেশ জারি করেছে।
সরকার শিগগিরই সেসব দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবে এবং আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রদূত কামরুল আহসান ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।
মোহাম্মদ ইমরান ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহাবুদ্দিন আহমেদ জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
১৫ বছর চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি