২১ আগস্ট ২০২৬

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা নিয়ে যুবক লাপাত্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:২০ পিএম
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা নিয়ে যুবক লাপাত্তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:   চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগারির বাসিন্দা ওয়াহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। সহকর্মী  ৭৩ জন শেয়ার হোল্ডারদের লভ্যাংশসহ ৩৫ কোটি টাকা মেরে উধাও ঘটনায় সংবাদ সম্মেলন করে  ভুক্তভোগীরা। অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম পশ্চিম গুনাগরী এলাকার আজিজ আহমদের ছেলে।

রোববার সন্ধ্যায় বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর এলাকায় তারা এক সংবাদ সম্মেলন করে। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন দীর্ঘ ১০ বছর বিশ্বস্ততার সহিত ব্যবসা ও লেনদেন করার পর গত কিছুদিন ধরে প্রতারণার আশ্রয় নেন ওই যুবক। এরইমধ্যে একাধিক বৈঠক শেষ চলতি জুন মাসের ১০ জুন সকল শেয়ারহোল্ডারদের টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা পরিশোধ না করে নানা চল-চাতুরীর আশ্রয় নেন ওয়াহিদুল ইসলাম । ২৪ জুন টাকা দেওয়ার আশ্বাস এবং মালামালের গুদাম পরিদর্শনের কথা বলে পাওনাদারদের ঢাকায় নিয়ে গেলেও তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি ওয়াহিদুল। পরে তার ব্যবহৃত মোবাইল বন্ধ। 

তাদের দাবি, পাওনাদারদের টাকা আত্মসাধ করে ওয়াহিদুল ইসলাম নিজ থেকেই আত্মগোপনে চলে গেছে বলে ধারণা। 

তারা আরও বলেন, সে যাতে বিদেশে পালাতে না পারে তাকে খোঁজে বের করে ভুক্তভোগীদের পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করে। 

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী, পুকুরিয়া পুকুরিয়া চাঁনপুর এলাকার মোহাম্মদ এহসানুল হক, শাফায়াত উল্লাহ, বৈলছড়ি চেচুরিয়া এলাকার আবু ছালেহ ও মুহাম্মদ ইশতিয়াক । সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি