২০ এপ্রিল ২০২৬

বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
বাস ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখান থেকে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আজকের মধ্যেই জানা যেতে পারে বাসের ভাড়া আসলে বাড়বে কিনা, আর বাড়লেও কত বাড়ছে।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য গত রবিবার (১৯ এপ্রিল) বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা। তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সোমবার এ বিষয়ে প্রস্তাব দেয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

বৈঠকে সিদ্ধান্ত না এলেও সাধারণত জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি আছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি বলে জানিয়েছেন পরিবহনমালিকরা। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে উল্লেখ করে সেটি আমলে নেয়ার দাবি করেন তারা।

প্রসঙ্গত, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।
প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নিজ জেলায় পৌঁছানোর পর তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি