১০ অক্টোবর ২০২৬

বাসচাপায় মর্মান্তিক মৃত্যু শাশুড়ি-পুত্রবধূর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
বাসচাপায় মর্মান্তিক মৃত্যু শাশুড়ি-পুত্রবধূর

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের একটি বাস বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারীর দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি