২৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ২


বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে পাঁচজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) ও বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাহাব উদ্দিন পটিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে তার নাম-পরিচয়সহ অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার তিন যাত্রী। গুরুতর আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


এ দিকে,  দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি