বেনজীর দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চলছে। শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করবো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও সে দেশেই হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন- এসব বিষয়গুলোর তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশের পোলট্রি মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল: গবেষণা
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি