২ মে ২০২৬

বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২০ আহত, গণপিটুনিতে চালকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:২৫ পিএম
বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২০ আহত, গণপিটুনিতে চালকের মৃত্যু

সংগৃহীত ছবি

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ট্রাকচাপায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশের সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির চাপায় অন্তত ছয়জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া দেন।

এ সময় রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরো বেপরোয়া গতিতে ছুটতে থাকে।

একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরো কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সি স্টোরে ধাক্কা দেয়।

এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন।

তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, স্থানীয়রা চালকসহ তিনজনকে মারধর করে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, গণপিটুনিতে একজন নিহতের খবর পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি