৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বগুড়ার শেরপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা, যাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে শিশুটির চিকিৎসা তদারকির নির্দেশ দেন। চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও প্রধানমন্ত্রী বহন করবেন।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়া এলাকায় নেওয়া হয়েছে, যেখানে তাদের দাফন সম্পন্ন হবে। তারা সবাই ঢাকা থেকে নিজ গ্রামে ঈদ উদযাপনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি