বিচ্ছেদ সুখ
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ এএম
দুঃখ দিয়ে ভুলে গেছো
দুঃখ নেই তাতে
হতেও তো পারতো এরচে বেশি ক্ষতি
হতে পারতো তুমি ডুবে গেছো
অথৈ জলে,
পথ হারিয়েছ গহীন কোথাও
হতে পারতো কোন রেললাইনে, ব্যস্ত সড়কে...
না, না..
এ আমি চাই না কখনো ভুলে।
এরচে বড় শান্তি কিসে
বেঁচে আছি একই আলো বাতাসে মিশে।
বেঁচে আছি হর্ষ বিষাদে
বেঁচে আছি অজানা দূরত্বে
তবুও
হঠাৎ বিষন্ন অবকাশে
কিছু স্মৃতি ভেসে আসে
জোছনার সফেদ স্রোতে
স্বপ্নেরা পাল তোলে বিপরীতে।
দুঃখ দিয়ে ভুলে গেছো দুঃখ নেই তাতে
কখনো কখনো অনন্ত সুখের এই অনন্ত বিচ্ছেদ।
লেখক: সহ সম্পাদক, তহিদ-উল ইসলাম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি