বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ
ঢাকা প্রতিনিধি :বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়ক অবরোধ করেন।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন।
ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।
তিনি বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।
অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই তেজগাঁও, রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সঙ্গীত একাডেমি