৩ এপ্রিল ২০২৬

বিএনপি আরও ৪ নেতাকে বহিষ্কার করল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি আরও ৪ নেতাকে বহিষ্কার করল
বাংলাপ্রেস ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের ৮০ নেতাকে বহিষ্কার করল বিএনপি। মঙ্গলবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাবিরা বেগম, সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক জাতীয়তাবাদী দল—বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এর আগে গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি