বিএনপি ক্ষমতায় এলে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন-সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ হয়নি । বিএনপি ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে।
মঙ্গলবার সকালে বিডিআর ট্র্যাজেডি দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়ার একটি চক্রান্ত উল্লেখ করে বলেন, দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি