৪ এপ্রিল ২০২৬

বিএনপি নেতা রিজভী গুরুতর অসুস্থ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি নেতা রিজভী গুরুতর অসুস্থ

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হচ্ছে। বর্তমানে তিনি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা: রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্যান্য চিকিৎসকরা তার খোঁজ খবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।

তিনি আরও জানান, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি