৩ এপ্রিল ২০২৬

বিএনপি সন্ত্রাসী দল নয়, আ.লীগ সন্ত্রাসের বাবা: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি সন্ত্রাসী দল নয়, আ.লীগ সন্ত্রাসের বাবা: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ঢাকা: বিএনপি সন্ত্রাসী দল নয়। বরং আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা। সরকারই গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেছেন, দেশ বাঁচাতে সরকারকে হটাতে হবে। আপস করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি