৩ এপ্রিল ২০২৬

বিএনপির ১৩ নেতাকে বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপির ১৩ নেতাকে বহিষ্কার
বাংলাপ্রেস ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় আরও ১৩ জন নেতাকর্মীকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি। তারা উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে লড়তে প্রার্থী হয়েছেন। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ থেকে এখন পর্যন্ত ২১৬ জন প্রার্থীকে বহিষ্কার করলো দলটি। বুধবার (২২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এরমধ্যে রংপুর ও কুমিল্লা বিভাগে তিনজন করে ছয়জন, ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে চারজন এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে একজন করে প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর বহিষ্কৃতদের মধ্যে ৪ জন উপজেলা চেয়ারম্যান পদে এবং তিনজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেয়ায় ৭৯ জনকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার ৬৯ জন এবং তৃতীয় ধাপে প্রার্থী হওয়ায় ৫৫ জনকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ২১৬ জনকে বহিষ্কার করলো বিএনপি।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি