বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ডেস্ক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাতে গুরুতর আহত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকেই আহত হয়েছেন এ সময়। এরমধ্যে সেলিমা রহমান ও মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে বাসায় আছেন। আর তাবিথ আউয়ালকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তর বিএনপি বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে হামলা চালায়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি