বিএনপি’র মনোনয়ন চেয়ে ফরম জমা দিলেন রিপন-তাবিথ-ইশরাক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়ন চেয়ে আবেদন ফরম জমা দিয়েছেন আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। আজ বিকেলে তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের কাছে তাদের আবেদন পত্র জমা দেন। এসময় তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এছাড়া তাবিথ আউয়াল গত সিটি নির্বাচনেও আনিসুল হকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সারাদিন বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল করতে দেখা গেছে প্রার্থীর কর্মী সমর্থকদের। এদিকে বিকেলে বিএনপি কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি