৩ এপ্রিল ২০২৬

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ঢাকা: সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ২৫ আগস্ট রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, গত ২৮ ও ২৯ জুলাই হতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন হামলায় আহত হয়েছে ১২০০ জনের মতো নেতাকর্মী। এসব ঘটনায় মামলা ৩২৪টি, এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ১১৫ জনকে। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি