বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: টানা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ শেষে রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ।
মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
এদিন দুপুরে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রামে বিএনপির রোডমার্চের সময় বুড়িচং উপজেলার কালাকচুয়ায় সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি