৬ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাস্তায় প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পিএম
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাস্তায় প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সে বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে দেশটির প্রধান প্যারিস মার্চের মূল কর্মসূচি তখনো শুরুই হয়নি।

বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে লিঁও এবং রেনে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় বিক্ষোভে সংঘর্ষের জেরে দুই কিশোরী আহত হয়েছে বলে বিএফএমটিভি সূত্রে জানা গেছে।

গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার এবং অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হওয়ার পর ছাত্র সংগঠনগুলো এই সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়।সূত্র: দ্য গার্ডিয়ান।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি