৬ অক্টোবর ২০২৬

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

বাংলাপ্রেস ডেস্ক:  হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকসহ মোট ১২ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালিতে চলাচলকারী ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে এই হামলা চালানো হয়। 

আহতদের সহায়তায় এগিয়ে আসার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি। ওমানের খাসাব শহরে আহত ক্রুদের স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। 

সংযুক্ত আরব আমিরাত ও ওমান সংলগ্ন ওই জলসীমায় বাণিজ্যিক জাহাজে বারবার এ ধরনের হামলার ঘটনাকে গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে ভারত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়েছে।  সূত্র: আল-জাজিরা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি