৬ অক্টোবর ২০২৬

`ভোট চুরি`র অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, বিজেপিকে ধ্বংস করার হুঁশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
`ভোট চুরি`র অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, বিজেপিকে ধ্বংস করার হুঁশিয়া

 

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে 'ভোট চুরি'র গুরুতর অভিযোগ তুলে দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজধানী দিল্লিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রায় ৩০০ জন সংসদ সদস্য (এমপি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আয়োজিত এই প্রতিবাদ মিছিল থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষমতাসীন দল বিজেপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


আনন্দবাজার পত্রিকার সূত্র অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে সংসদ ভবনের মকরদ্বার থেকে নির্বাচন সদন অভিমুখে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি নীতি আয়োগের কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বিরোধী সাংসদদের আটকে দেয়। এ সময় রাহুল গান্ধী পুলিশের দেওয়া ব্যারিকেডের ওপর উঠে তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে আকাশবাণী কার্যালয় চত্বরে অবস্থান নেন। সেখান থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, বিরোধী জোট কেবল বিজেপির মোকাবিলাই করছে না, বরং তাদের রাজনৈতিকভাবে ধ্বংস করে দেবে।

বিক্ষোভ চলাকালীন প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সাংসদকে পুলিশ সাময়িকভাবে আটক করলেও পরে ছেড়ে দেয়। আকাশবাণী চত্বর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সহায়তায় 'ভোট চুরি' করে দেশকে হাইজ্যাক করেছেন।


তিনি একে দেশের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। ৩০০ জন নির্বাচিত জনপ্রতিনিধি মাত্র ৫০ গজ দূরে অবস্থান করলেও মুখ্য নির্বাচন কমিশনার কেন দেখা করতে ভয় পাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, মুখ্য নির্বাচন কমিশনার সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছেন এবং এভাবে চলতে থাকলে দেশে একনায়কতন্ত্রের সূচনা হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে একতরফাভাবে ৯০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।


এই ভোট চুরির অপরাধে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবি জানান। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিগত নির্বাচনগুলোতে কমিশনের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেন।
মিছিলে প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পি চিদম্বরম এবং সুপ্রিয়া সুলেসহ বিরোধী শিবিরের শীর্ষ সারির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি