৪ আগস্ট ২০২৬

বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

বাংলাপ্রেস ডেস্ক: ভারতজুড়ে প্রশ্নফাঁসের অভিযোগে চলমান তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ আমলা বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে নয়াদিল্লি। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ গাঙ্গোয়ার। এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত জোশীকে এখন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, নরেশ গাঙ্গোয়ারকে নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে। এই রদবদল ছিল সরকারের বৃহৎ প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ, যেখানে মোট ১৩টি নতুন নিয়োগ এবং চারটি ইন-সিটু পদোন্নতি দেয়া হয়েছে।

শিক্ষাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত এমন সময় এল, যখন প্রশ্নফাঁসের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলো দেশজুড়ে আন্দোলন করছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

মণিপুর ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা জোশী এর আগে মণিপুরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রথম মহাপরিচালকও ছিলেন। এই সংস্থাটিই নিট এবং জেইই এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করে থাকে।

জোশী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইটি কানপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি