বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
সহকারি পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
১২০টি স্বর্ণের বার জব্দের বিষয়ে বুধবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি