বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট
বাংলাপ্রেস ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আল-এখবারিয়ায় সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবরের শুরু থেকে সৌদি আরবের ওপর হুতিদের হামলা বেড়েছে। এ সময়ে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে কিং খালিদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। একই অঞ্চলের জিজান প্রদেশে কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
সৌদি সূত্রের বরাতে জোট জানায়, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দর হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
সঙ্গীত একাডেমি