১৬ অক্টোবর ২০২৬

পতাকা মিছিল শুরুর আগেই আটক অভিজিৎ দীপকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ এএম
পতাকা মিছিল শুরুর আগেই আটক অভিজিৎ দীপকে

 


বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দিল্লিতে জাতীয় পতাকা মিছিল শুরুর কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক ওই মিছিলে অংশ নিতে যাওয়ার কথা ছিল তার।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাকে আটক করা হয়েছিল।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।

এবারের জাতীয় পতাকা মিছিলের অন্যতম কারণ সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক প্রতিবাদস্থল হিসেবে পরিচিত জন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে প্রবেশের পর তাদের গ্রেফতার করা হয়। এর এক দিন আগে স্থানটিকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদেই ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাড়িতে গিয়ে তাঁকে কর্মসূচি আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেয়। এরপরই তাকে আটক করা হয়।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি