১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ পিএম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

 

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু রয়েছে। এই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর হামলাকারীও নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন।


ওরেগনের বেন্ড শহরের পুলিশ জানিয়েছে, তারা একটি ফোন কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায়। ফোনে জানানো হয়েছিল, এক সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছে এবং পরবর্তীতে তাকে ‘লং গান’ (দীর্ঘ বন্দুক) নিয়ে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে ঢুকতে দেখা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় এক সশস্ত্র নাগরিক অভিযুক্ত হামলাকারীকে অনুসরণ করে স্কুলের ভেতরে যান এবং তাকে গুলি করে হত্যা করেন। এ ছাড়া এ ঘটনায় ৭ বছরের এক শিশু এবং ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্কুলে যেভাবে হামলা হয়

স্থানীয় পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানান, সন্দেহভাজন ব্যক্তি তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে স্কুলে প্রবেশ করেন। দুপুর ১টার ঠিক আগে পুলিশ একটি কল পায়, যেখানে এক ব্যক্তি গাড়ি থেকে একাধিকবার গুলি চালানোর অভিযোগ করেন। এর পরপরই স্কুলের ভেতর থেকে ডজন ডজন জরুরি কল আসে।

মাইক ক্রান্টজ আরও জানান, গোলাগুলিতে একটি ‘লং গান’ ব্যবহার করা হয়েছিল, তবে সুনির্দিষ্ট ধরন তিনি প্রকাশ করেননি। এছাড়া শুটার কাউকে চিনত কি না বা সে ওই স্কুলের শিক্ষার্থী ছিল কি না, সে বিষয়ে পুলিশের কাছে এখনও কোনো তথ্য নেই। পুলিশ তার নামও প্রকাশ করেনি।

স্কুলে ছিল বিশেষ লক সিস্টেম

পুলিশ জানিয়েছে, সিলভার রেল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ জন শিশু পড়াশোনা করে এবং সেখানে ৪০ জনেরও বেশি কর্মী রয়েছে।

দ্য ওরেগোনিয়ান সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্কুলটিতে নতুন দরজা স্থাপন করা হয় এবং একটি সুইচ টিপেই এর সব শ্রেণিকক্ষ একযোগে অবরুদ্ধ বা লক করে দেয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দার গুলিতেই নিহত হয় সন্দেহভাজন হামলাকারী

পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর এবং তিনি বেন্ড শহরেরই বাসিন্দা।

তিনি আরও জানান, স্থানীয় একজন সাধারণ নাগরিক কিশোরটিকে অস্ত্র হাতে স্কুলে ঢুকতে দেখেন। তিনি সঙ্গে সঙ্গে কিশোরটির পিছু নিয়ে স্কুলের ভেতরে যান এবং তাকে গোলাগুলিতে বাধা দিয়ে পাল্টা গুলি করেন।


এরপর পুলিশ এসে প্রতিটি ক্লাসরুম ভালো করে তল্লাশি চালিয়ে পুরো স্কুলের নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। অন্যদিকে, কাছেই একটি গির্জায় শিশুদের নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।

সূত্র- বিবিসি

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি