বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটল
ছবি: সংগৃহীত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তাদের বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি