১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব রেকর্ড গড়ল ৩ বছরের বুটসি, ঘুরেছে ১২ ডিজনি পার্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
বিশ্ব রেকর্ড গড়ল ৩ বছরের বুটসি, ঘুরেছে ১২ ডিজনি পার্ক

বাংলাপ্রেস ডেস্ক:  মাত্র ৩ বছর ১৩৯ দিন বয়সেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। শিশুটির নাম বুটসি ড্যারিংটন।

বুটসির এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৪ সালে জাপানের টোকিও ডিজনিসি থেকে। তখনও সে হাঁটতে শেখেনি!

প্রায় আড়াই বছর ধরে বাবা-মায়ের সঙ্গে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বুটসি একে একে ঘুরে দেখে বিশ্বের সব ১২টি ডিজনি পার্ক।

তার এই বিশেষ যাত্রার শেষ ধাপ সম্পন্ন হয় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ফ্রান্সের ডিজনিল্যান্ড প্যারিসে। সেখানে বুটসির সঙ্গে ছিল তার বাবা-মা এবং পাঁচ বছর বয়সি বড় ভাই ব্রিগস।

ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসির রেকর্ড নিশ্চিত করেন।

এভাবেই চার বছর বয়সে পা রাখার আগেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার অনন্য বিশ্ব রেকর্ড নিজের করে নিল ছোট্ট বুটসি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি