১৮ মে ২০২৬

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৮৭ হাজার ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৮৭ হাজার ছাড়ালো

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে মৃত্যু মাঝে কিছুদিন কমলেও, একদিনে প্রাণহানি আবারও পাঁচ হাজার ছুঁই ছুঁই। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার।

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় ১৩শ’ মানুষের, যা মহামারির পাঁচ মাসে দেশটিতে সর্বোচ্চ। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে, মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি। আরও সহস্রাধিক মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ। এদিন মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল যুক্তরাজ্য-রাশিয়া-পেরুসহ বিভিন্ন দেশে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি