২ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কী অভিযোগ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কী অভিযোগ?

বলিউড অভিনেতা দিনো মোরিয়া।

বাংলাপ্রেস ডেস্ক:  মুম্বাইয়ের মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে। বৃহস্পতিবার (২ অক্টোবর) মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) মামলাটির তদন্তের অংশ হিসেবে ‘রাজ’ অভিনেতাকে হেফাজতে নেয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের আগে মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা ধরে ডিনোকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্ত করছে ইওডব্লিউ। 

তদন্তকারীদের দাবি, এই অনিয়মের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়ে থাকতে পারে।
এই মামলায় বেশ কিছুদিন ধরেই ডিনো মোরিয়ার নাম উঠে আসছে।

গত বছরের জুনে অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি জায়গায় অভিযান চালানো হয়। ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়ার বাড়ি ছাড়াও ঠিকাদার ও মধ্যস্থতাকারীদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থাটি।

মিঠী নদীর পলি অপসারণের জন্য দেওয়া বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত এগোচ্ছে।

ঠিকাদার, মধ্যস্থতাকারী ও পৌরসভার কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি কিভাবে চুক্তি দেওয়া হয়েছিল এবং অর্থের লেনদেন কিভাবে হয়েছে, তা তদন্ত করছেন ইওডব্লিউর কর্মকর্তারা।

তদন্তে এর আগে ১৮ লাখ রুপি ‘ইউবিও রাইডজ’ নামে একটি সংস্থায় স্থানান্তরের তথ্য সামনে আসে। ওই সংস্থার অন্যতম পরিচালক ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া। পুলিশ কর্মকর্তাদের দাবি, মামলার অন্যতম মূল অভিযুক্ত কেতন কদম ওই অর্থ স্থানান্তর করেছিলেন। মিঠী নদীর পলি অপসারণ সংক্রান্ত কথিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে মামলায় ডিনো মোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন। অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তাকে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়নি।

বলা দরকার, ২০০২ সালে মুক্তি পাওয়া ‘রাজ’ সিনেমা দিয়ে পরিচিতি পান ডিনো মোরিয়া। বিপাসা বসুর সঙ্গে তার রসায়ন দর্শক মনে জায়গা করে নিয়েছিল। এরপর এই অভিনেতাকে দেখা যায় ‘আকসার’, ‘পেয়ার মে কাভি কাভি’, ‘গুনাহ’, ‘নিউ ইয়ার’সহ বেশ কিছু সিনেমায়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি