১ অক্টোবর ২০২৬

বালিতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
বালিতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী নুসরাত

বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার পর আহত হন তিনি। চিকিৎসার কারণে বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তার আঘাতের ধরন কী, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বালির কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরাত। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।

নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি