বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোহাম্মদপুর থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
কুড়িগ্রামে নদীভাঙনে বিপর্যস্ত ৩৫ এলাকা, ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি