৪ এপ্রিল ২০২৬

বন্ধ স্টেশনে রহস্য, ট্যাংক ভর্তি তেল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
বন্ধ স্টেশনে রহস্য, ট্যাংক ভর্তি তেল উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৯ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

আদালত সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রল ও ডিজেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলে পাম্প বন্ধ রাখা হয়। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হয় এবং তেল না পেয়ে ফেরত চলে যায়।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন।

এ বিষয় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, সুগন্ধা ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে ততদিন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি