৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২


বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুজেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।


পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।


তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি