২৬ নভেম্বর ২০২৬

বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

এরিয়েল ভেলাসকেজ গ্রেপ্তার

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন এক অভিবাসী। লটারিতে বিপুল অর্থ জয়ের আনন্দ শেষ হতে না হতেই তাঁকে আটক করে আইসিই। সংস্থাটি জানিয়েছে, লটারি জয়ের খবর থেকেই ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির নাম এরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক। মাত্র ১০ ডলারের একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কিনে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন তিনি।

লটারি জয়ের পর একটি বিশাল আকারের প্রতীকী চেক হাতে নিয়ে ছবিও তোলেন ভেলাসকেজ-মোরালেস। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁর ভাগ্য বদলে যায়। লটারি জয়ের খবরের সূত্র ধরে তাঁকে শনাক্ত করে আইসিই কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম কেএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের যে এলাকায় তিনি লটারির টিকিটটি কিনেছিলেন, সেই এলাকাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইসিইর দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পর আইসিইর বোস্টন কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করে। সেখানে সংস্থাটি নিজেদের অভিবাসনবিষয়ক অভিযানকে লটারির সঙ্গে তুলনা করে জানায়, অবৈধ অভিবাসী ও অভিবাসীবান্ধব নীতির সমর্থক রাজনীতিবিদদের ভাগ্য আর সহায় নয়।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেলাসকেজ-মোরালেস সংস্থাটির হেফাজতেই থাকবেন।

এদিকে লটারিতে জেতা ১০ লাখ ডলারের অর্থ তিনি শেষ পর্যন্ত হাতে পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লটারি কর্তৃপক্ষ কিংবা রাজ্যের কোষাধ্যক্ষের কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি।

ফলে ১০ ডলারের টিকিটে ১০ লাখ ডলার জিতেও সেই অর্থ শেষ পর্যন্ত ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভেলাসকেজ-মোরালেস।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি