৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে আনসার ভিডিপি'র সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে আনসার ভিডিপি'র সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি: ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আনসার ভিডিপির উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, সিনিয়র ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জুয়েল মণ্ডল ও উপজেলা প্রশিক্ষিকা মীনাক্ষী বিশ্বাস । অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার, ভিডিপি সদস্যদের হাতে ৫টি বাই-সাইকেল, ৪ টি টর্চ লাইট, ১০ টি ছাতা ও ২০০টি শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের আনসার ভিডিপির সদস্যবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি