৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে আন্তজার্তিক নারী দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে আন্তজার্তিক নারী দিবস পালন
বিপ্লব আহমেদ, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি: "শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" " টেকসই আগামীর জন্য জেণ্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্যকে নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তজার্তিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। সোমবার (০৮-০৩-২২) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এড. কোরবান আলী, উপজেলা পশু কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক অমিয় কুমার শীল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ কাকলী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, প্রশিক্ষক মিলি দাস।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি