বোয়ালমারীতে বিদ্যুৎ স্পৃষ্টে টাইলস মিস্ত্রীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেলাহাটি গ্রামে টাইলস এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. ইউসুফ খান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১.০৫.২২) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত পুলিশ সদস্য মো. রেজাউল করিমের বাড়িতে টাইলস ফিটিংএর কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্টে ইউসুফ আক্রান্ত হয়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের আফসার খানের ছেলে। তারা তিন ভাই এক বোনের মধ্যে ইউসুফ সবার বড়। এ ব্যাপারে ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন, আমরা ইউসুফকে বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি