৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে একশো বোতল ফেন্সিডিল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে একশো বোতল ফেন্সিডিল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একশো বোতল ফেন্সিডিলসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮-০৪-২২) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরির্দশক মো.মামুন ইসলাম এবং উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. আজিজের নেতৃত্বে একদল পুলিশ বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ কামারগ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় থাকা একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় দক্ষিণ কামারগ্রামের বিপ্লব মিয়ার ছেলে ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বাচ্চু মিয়ার ছেলে বুলবুল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৯.০৪.২২) দুপুরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, আটককৃত ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বুলবুল আহমেদ এলাকায় চিহিৃত মাদক কারবারী এবং ছাত্রলীগ কর্মী। পুলিশ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করলেও দেনদরবার ও মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল বলেন, ওরা ছাত্রলীগের কোন কর্মীও না নেতাও না। ছাত্রলীগের পদপদবী চেয়ে কোন আবেদন করেনি। ওরা ছাত্রও নয়। এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামকে তার বক্তব্য জানার জন্য তার ব্যক্তিগত মোবাইলে (০১৭৭২-১৫৬০০৩) বার বার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি