৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সভা
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান হোসেন (নবাব মিয়া) এর ৬ মাস দায়িত্বপ‚র্তি উপলক্ষে আলোচনা সভা ও তার নামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় ঘোষপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো লোক অংশগ্রহণ করেন। সভায় চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের নামে মিথ্যা মামলার প্রতিবাদ করে বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘোষপুর ইউনিয়নের চেয়াম্যান মো. ইমরান হোসেন নবাব মিয়া। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী। ঘোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রঞ্জু আহমেদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আকবর মুন্সী, মো. মিজানুর রহমান, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, ঘোষপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল মল্লিক, ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি