৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজাসহ দীপালি বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ী শিপন শেখ (৩৮) পালিয়ে যায়। এ ঘটনায় শিপন শেখ ও দীপালি বেগমকে আসামী করে শনিবার রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। জানা যায়, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পূর্বপাড়া গ্রামের শিপন শেখের বাড়িতে অভিযান চালায়। শিপন শেখ ওই গ্রামের আজাহার শেখের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নারী সদস্য শিপনের স্ত্রী দীপালি বেগমের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় ওই রাতেই বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে শিপন শেখ ও দীপালি বেগমকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পলাতক আসামী শিপন শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দীপালি বেগমকে রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি