বোয়ালমারীতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন স্কুল শিক্ষক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে পুকুর খনন করছেন এক স্কুল শিক্ষক। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ঈদের আগেই শুরু করেছেন এই অবৈধ পুকুর খননের কাজ।
সরেজমিনে গিয়ে শনিবার (১৪.০৫.২২) বিকেলে দেখা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করছেন হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামারহাজী গ্রামের মো. আনোয়ার হোসেন। পুকুর খননের মাটিও তিনি বিভিন্ন ইটভাটার মালিকের কাছে বিক্রি করছেন। ওই মাটি অবৈধ ট্রলিতে করে আশা যাওয়ার সময় গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে।
এব্যাপারে মো. আনোয়ার হোসেন বলেন, এখানে আগে থেকেই একটি ছোট পুকুর ছিল, সেটাকে সংস্করণ করা হচ্ছে। আমি নতুন ভাবে পুকুর খনন করছি না। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, পুকুর খননের সংবাদ পাওয়ার পর খনন কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি