৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া-ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে মঙ্গলবার (১৭.০৫.২২) দুপুরে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।   থানা সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কবীর শেখের পাট খেতে পানির মধ্যে ২৮/৩০ বছর বয়সী এক মহিলার গলা কাটা মস্তকবিহীন বস্তাবন্দী লাশ পড়ে আছে স্থানীয় কৃষকরা সকাল সাড়ে ৮ টার দিকে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায়। সাথে সাথে সংবাদটি এলাকাবাসী বোয়ালমারী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অর্ধগলিত লাশের মাথা ও মাথার কিছু চুল পার্শ্ববর্তী পাট খেত কোন্দারদিয়া গ্রামের নান্নু মোল্যার জমিতে পাওয়া যায়। ১৫/২০দিন পূর্বে নারীটিকে হত্যা করে পাট খেতে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারনা করছে। তবে এখন পর্যন্ত পুলিশ ওই নারীর পরিচয় জানতে পারেনি। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, নারীর মৃতদেহটি অর্ধগলিত, ময়না তদন্ত ছাড়া এখনি কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে পিবিআই, সিআইডি’র একটি তদন্তদল ঘটনাস্থলে এসে তারও কাজ করছে। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আমরা প্রাথমিক আলামত সংগ্রহের কাজ করছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি