৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে প্রতারনার অভিযোগে চাউল ব্যবসায়ির ৩৫ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে প্রতারনার অভিযোগে চাউল ব্যবসায়ির ৩৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিম্নমানের চাউল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেট হিসেবে বাজারজাত করায় এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিক (৫৫)কে এ জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রূপাপাত গ্রামের বাসিন্দা কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিক দীর্ঘদিন ধরে নিম্মাননের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেটের বস্তায় ভরে ঝিনাইদহের মুজুমদার স্পেশাল মিনিকেট চাউলের সিল মেরে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ির আইসি স্বপন কুমার এবং টুআইসি হাবীবউল্লাহ হরিদাস বনিকের চালের গুদামে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেয়। বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়িকে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৫ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, নি¤œমানের চাল ক্রয় করে মিনিকেট হিসেবে বাজারজাত করে জনগণের সাথে প্রতারনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ি হরিদাস বনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি