৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে সাত জনকে ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় উপজেলার মহীশালা গ্রামের সুরেন্দ্র বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস ও নাগদী গ্রামের আ. ওহাবের ছেলে বিল্লাল হোসেনকে ১শ টাকা করে, আ. খালেককে ৫০ টাকা, পৌরসভার ওয়াপদা মোড়ে অবস্থিত হোটেল কলেজ ক্যাফেকে ৫ হাজার, মোটর সাইকেল চালক নাজমুল হোসেনকে ৫শ, জাহাঙ্গীর ও আব্দুল্লাহকে ৩শ টাকা করে মোট ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর (৪৯) এর ১ ধারা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৪ এর (২) ধারায় ৭ ব্যক্তিকে ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি