৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -শিবপুর - রাধিকা সড়কের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপার চৌরাস্তা মোড় প্রাঙ্গণে নবীনগর ৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি থেকে চেক হস্তান্তর করেন। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম, কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসানুল হক শিপন। চেক হস্তান্তর অনুষ্ঠানে ওই সড়কের ১৯ জন ভূমি মালিকদের মাঝে ছয় কোটি ২২লক্ষ ৩৬হাজার চারশ৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -শিবপুর - রাধিকা ১৮ কিলোমিটার সড়কটি কাজ ২০১৭ সালের শুরু হয়েছে শেষ২০২৪ সালের জুন মাসে। এতে ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি