৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসহরে পুকুরের পানিতে ডুবে ঈশা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে।ঈশা মনি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ঈশা মনি পৌর শহরের কলেজ পাড়ার ভাড়াটিয়া মাইনুদ্দিনের মেয়ে।মাইনুদ্দিনের গ্রামের বাড়ি কসবা উপজেলার চন্দ্রপুর। সে প্রায় ২৫ বছর যাবৎ নবীনগর ভাড়া থাকেন। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ঈশা মনিসহ সাথের আরো ৪/৫ জন পুকুরের পানিতে গোসল করতে নামে।এসময় সাথের সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে।পরে সহপাঠীরা শিশুটির পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে এসে প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল মিয়া বলেন, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি